পঞ্চগড়ে মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৩, ০২:৫৪ অপরাহ্ন | সারাদেশ
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :
পঞ্চগড়ে নুর ইসলাম দিপু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ( ৫ জানুয়ারি) রাত পনে ১০ টায় জেলা শহরের তালমা এলাকার হিমালয় পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নুর ইসলাম দিপু পুরাতন ক্যাম্প এলাকার মৃত দেলয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়,রাতে টুনিরহাট এলাকার দিক থেকে পঞ্চগড় আসতেছিল মাদক ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে, জেলা ডিবি পুলিশের এস আই লিপন কুমার বসাকসহ সঙ্গীয়ফোর্স অভিযান চালিয়ে, তালমা এলাকার হিমালয় পার্কের সামনে থেকে ছয় বোতল ফেনসিডিলসহ নুর ইসলাম দিপু নামের ওই যুবককে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন ফেনসিডিলসহ এক যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেন।
